ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফাঁস দিয়ে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

জাবি প্রতিনিধি 
প্রকাশিত: ২০:২৯, ৪ এপ্রিল ২০২৩
ফাঁস দিয়ে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা
সিয়াম মো. আরাফাত- ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী।

ঐ শিক্ষার্থীর নাম সিয়াম মো. আরাফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। সিয়ামের গ্রামের বাড়ি নীলফামারি ডোমরা উপজেলার গ্রামে।

মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মীর মশাররফ হোসেন হলের বি ব্লকের ১১৫ নম্বর কক্ষ থেকে সিয়ামকে উদ্ধার করেন তার বন্ধুরা। সেখান থেকে সিয়ামকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। সে সময় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত ডা. ধীরেন্দ্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

চিকিৎসক বলেন বলেন, সোয়া সাতটার দিকে সিয়ামকে চিকিৎসা কেন্দ্রে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি তিনি আগেই মারা গেছেন। আমরা যখন লাশ পাই তখন দেখেছি রশি গলার মধ্যে গেঁথে আছে, ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে।

সিয়ামের হলের বন্ধু টগর দেবনাথ বলেন, আমি তার সঙ্গে স্কুল থেকে একসঙ্গে পড়াশোনা করছি। আজকে দুপুরের আগে সিয়ামের কক্ষের সামনে যেয়ে কয়েকবার ডাকাডাকি করেছি। এরপর বিকেলে আবারও ডাকাডাকি করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি।

পরে সন্ধ্যায় যখন আবার এসে ডাকাডাকি করছি তখন কোনো সাড়া না পেয়ে জানালার গ্লাসের উপরের কাগজ সরিয়ে কক্ষের মধ্যে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তখন দরজা ভেঙে তাকেউদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!