শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত যাত্রীকে এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়। ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে গাছ কেটে গাড়িটিকে অন্যত্র সরিয়ে নেয় এবং বাকি যাত্রীদের উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে জানা যায়, মো. একরামুল ইসলাম নামে এক প্রাইভেটকার চালক গর্ভবতী একজন মহিলাকে নামিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা দিয়ে যাত্রী নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ তার প্রাইভেটকারের উপর একটি গাছ ভেঙে পড়ে। দুর্ঘটনার পর প্রায় দশ থেকে পনের মিনিট মূল সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
.png)
এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনার পরপরই সেখানে উপস্থিত হন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. তানভীরুল ইসলাম। এরপর সেখানে পুলিশের একটি টহল দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।
দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারের মালিক এবং চালক মো. একরামুল ইসলাম কাঁদতে কাঁদতে বলেন, আমি দীর্ঘ ৮ থেকে ১০ বছর পরিশ্রম করে এবং ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে প্রাইভেটকারটি কিনেছিলাম। আজ এই দুর্ঘটনা আমাকে পথে বসিয়ে দিল। এই প্রাইভেটকারই আমার জীবিকা নির্বাহের মাধ্যম। এখন আমি কিভাবে ঋণ পরিশোধ করবো এবং সংসার চালাবো।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. তানভীরুল ইসলাম বলেন, আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তারা এই ঝড়ের দিনে শতো প্রতিকূলতাকে পাশ কাটিয়ে দুর্ঘটনাকবলিত মানুষদের সহযোগিতা করেছেন। আমরা ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হই।