ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে শাকিল-জুয়েল

হবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ১ এপ্রিল ২০২৩
হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে শাকিল-জুয়েল
শাকিল ইলাম ও জুয়েল ইসলাম- ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হবিপ্রবি) ফিশারিজ অনুষদ (১৮ ব্যাচের) মো. শাকিল ইসলামকে সভাপতি এবং পদার্থবিজ্ঞান ১৯ ব্যাচের মো. জুয়েল ইসলামকে সাধারণ সম্পাদক করে ক্যারিয়ার ক্লাবের পঞ্চম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
 
শুক্রবার হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা হয়েছেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ (প্রধান উপদেষ্টা), প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ, ক্যাডসের পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার ও মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রভাষক মো. আশরাফুল আলম।

Advertisement

বায়ান্ন সদস্য বিশিষ্ট নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন মো. তারেক, নুরজাহান আক্তার, ফারিয়া সুলতানা, মোছা. নাহার রামা এবং শরিফ ফকির।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আশিকুল ইসলাম নাফিস এবং মো. মনিরুজ্জান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তানভীর আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাতুন জাহান লিজা, শিক্ষা সম্পাদক মোছা. রোকেয়া আক্তার জুলি, অর্থ সম্পাদক রিমা খাতুন, অফিস সম্পাদক মোছা. আনিকা তাহসিন আশা, প্রচার সম্পাদক মোহাইমিনুল হক সিফাত এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে খন্দকার সাজ্জাদ আহমেদ পান্থ নির্বাচিত হয়েছেন।
 
সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার, দিকনির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করে থাকে।

হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির ( সদ্য বিদায়ী ) সভাপতি মো. মিরাজুল আল মিশকাত বলেন, ক্যারিয়ার ক্লাব ২০১৭ সাল থেকে হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার কিভাবে সমৃদ্ধশালী করা যায়, সে ব্যাপারে বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে। আমরা দায়িত্ব নেয়ার পর ক্যারিয়ার আলাপনের পঞ্চম পর্ব সফলভাবে আয়োজন করেছি। এছাড়াও ট্যালেন্ট হান্ট কুইজ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করি। পাশাপাশি প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা ও ইংরেজি লার্নিং সেশন পরিচালিত হয়েছে। ক্লাবের সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে অনাবদ্য অবদানের জন্য পুরুষ্কৃত করার পাশাপাশি ক্লাবের সদস্যদের একাডেমিক ফলাফলের উপর ‘মেধা পুরষ্কার’ প্রথমবার প্রদান করা হয়। আশা করি পঞ্চম কার্যনিবাহী কমিটি  হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহায়তা প্রত্যাশা করছি।

নতুন দায়িত্ব গ্রহণের পর হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. নাজমুল শাকিল বলেন, শুরুতেই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। নতুন দায়িত্ব পেয়ে ভালো লাগছে। আমি সবাইকে সঙ্গে নিয়ে চেষ্টা করবো আমাদের সাংগঠনিক কাজগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করার। এজন্য আমি আমার ক্লাবের সব সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের প্রক্তন সদস্য এবং বর্তমান কমিটির সদস্যদের সহায়তায় আমরা নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবো। 

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল ইসলাম বলেন, একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একটি মুক্ত পরিবেশ পায়। যার ফলে অগণিত শিক্ষাথী ক্যারিয়ারের দিকে ফোকাস না করে মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়। ফলাফল স্বরূপ চূড়ান্ত সাফল্য পেতে বেগ পেতে হয়। তাই অতীতে হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদানে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বরাবরের মতো এবারো আমরা হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে এর ধারাবাহিকতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবো এবং এ কাজে সবার সহযোগিতা আশা করছি।

২০১৭ সালে কে. বি. এম মহিউদ্দিন নুর (প্রতিষ্ঠাতা সভাপতি) ও মাহামুদুল হাসান রুমন (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক) এর হাত ধরে হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্লাবটির অতীতের সব কার্যক্রম হাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে এরই মধ্যে সাড়া জাগিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!