ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বাকৃবির স্নাতকের নবীনবরণ ১৬ মার্চ

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ১১ মার্চ ২০২৩
বাকৃবির স্নাতকের নবীনবরণ ১৬ মার্চ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ (ওরিয়েন্টেশন) ও ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.bau.edu.bd) থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ১৬ মার্চ সকাল ১১টায় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন এবং ১৯ মার্চ থেকে সব অনুষদের ক্লাস এবং ২২শে মার্চের মধ্যে স্ব-স্ব অনুষদ ও আবাসিক হলসমুহে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জানানো হয়। 

Advertisement

এদিকে অনুষদ ও হল ভিত্তিক ওরিয়েন্টেশনের তারিখ স্ব-স্ব অনুষদ ও আবাসিক হলসমূহ প্রকাশ করবে বলেও জানা গেছে। 

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ওরিয়েন্টেশন কর্মসূচি ও ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ক্লাস শুরুর কথা ঘোষণা দেওয়া হলেও হঠাৎ করেই অনিবার্য কারণবশত তা আবার স্থগিত করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!