ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মেডিকেল ভর্তি পরীক্ষা: সকাল সাড়ে ৯টায় বন্ধ হবে কেন্দ্রের ফটক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৯, ৯ মার্চ ২০২৩
মেডিকেল ভর্তি পরীক্ষা: সকাল সাড়ে ৯টায় বন্ধ হবে কেন্দ্রের ফটক
প্রতীকী ছবি

আগামীকাল (১০ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে এমবিবিএস ভর্তি পরীক্ষা। এ বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। এতে জানানো হয়েছে, সকাল সাড়ে ৯টায় মধ্যেই কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

বুধবার (৮ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ড. মুজতাহিদ মুহাম্মদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, শুক্রবার (১০ মার্চ) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা সকাল ৮টা থেকে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রের প্রধান ফটক বন্ধ হয়ে যাবে। কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!