ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের বিদায়ী সংবর্ধনা

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ৭ মার্চ ২০২৩
নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের বিদায়ী সংবর্ধনা
নোবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগের সপ্তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ‘স্মৃতির জানালায় ১৩’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এছাড়াও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

এ সময় বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিদায়ী ব্যাচকে ক্রেস্ট দিয়ে আগামী দিনের পথচলায় শুভকামনা জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিভাগটির শিক্ষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আজকের এই বিদায় চিরস্থায়ী বিদায় নয়। আজকের পর থেকে তোমাদের নতুন পথচলা শুরু হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধরে লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কর্মজীবনে সততার সঙ্গে কাজের মাধ্যমে নোবিপ্রবির প্রতিনিধিত্ব করতে হবে।

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক জীবনে কাজে লাগাতে হবে। নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ব্যবসায় প্রশাসন বিভাগ। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: নোবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!