ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২দিন বন্ধ থাকবে তিতুমীর কলেজের সব ক্লাস

তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৫ মার্চ ২০২৩
২দিন বন্ধ থাকবে তিতুমীর কলেজের সব ক্লাস
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ‘শুভ দোলযাত্রা’ ও ‘পবিত্র শব-ই-বরাত’ উপলক্ষে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) ও ৮ মার্চ (বুধবার) কলেজের সব ক্লাস বন্ধ থাকবে।

৫ মার্চ (রোববার) সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম স্বাক্ষরিত দুইটি ভিন্ন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুভ দোলযাত্রা ও পবিত্র শব-ই-বরাত উপলক্ষে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) ও ৮ মার্চ (বুধবার) কলেজের সব ক্লাস বন্ধ থাকবে।

Advertisement

তবে, আগামী ৭ মার্চ (মঙ্গলবার) ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষে কলেজের সব ক্লাস স্থগিত থাকবে এবং উক্ত সময়ে অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে। চলমান পরীক্ষা, ফরমপূরণ, সেশন ফি ও ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। পরীক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

আগামী ৮ মার্চ (বুধবার) ‘শব-ই-বরাত' উপলক্ষে কলেজ বন্ধ থাকবে। এবং আগামী ৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে কলেজ যথারীতি খোলা থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!