ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৯ সনের (১৩-১৪) সেশন দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণের সময় শেষ হবে আগামীকাল ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত কলেজের ২০১৯ সনের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরমপূরণের সময়সীমা আগামী ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
কলেজ কর্তৃক অনলাইনে ভেরিফাই করার শেষ হবে আগামী ১২ ফেব্রুয়ারি (রোববার) এবং ব্যাংক ড্রাফট শেষ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার)।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষা সঠিক সময়ে অনুষ্ঠিত হওয়ার স্বার্থে উক্ত তারিখের পর বিলম্বে ফরমপূণের সুযোগ থাকবে না। এছাড়া উক্ত পরীক্ষায় যেসব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ এরই মধ্যে উত্তীর্ণ হয়েছে (শিক্ষাবর্ষ: ২০১৩-১৪) সেক্ষেত্রে শিক্ষার্থী প্রতি ৫০০০ টাকা (পাঁচ হাজার) জরিমানা সাপেক্ষে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।