বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৫০০ টাকা ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে। এ শিক্ষাবর্ষের ক্লাস ৩০ মার্চ ২০২৩ তারিখ থেকে শুরু হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।