ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাউশির নির্দেশনা: হালনাগাদ করতে হবে স্কুল-কলেজের আইএমএস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৬, ৩১ জানুয়ারি ২০২৩
মাউশির নির্দেশনা: হালনাগাদ করতে হবে স্কুল-কলেজের আইএমএস
ছবি: সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর তথ্য হালনাগাদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে স্কুল-কলেজের তথ্য ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) মডিউলে হালনাগাদ করতে হবে।

সোমবার (৩০ জানুয়ারি) মাউশি থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী।

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পাঠদান অনুমতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ভান্ডার হিসেবে অধিদপ্তরের ওয়েববেইজড ইএমআইএসের (www.emis.gov.bd) আওতায় ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) মডিউল রয়েছে। আইএমএসের তথ্য শিক্ষা ব্যবস্থার বিভিন্ন নীতি নির্ধারণ সিদ্ধান্ত, পদোন্নতি, বদলি, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আইএমএস মডিউলে সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ জরুরি। 

Advertisement

নির্দেশনায় আরো বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আইএমএস মডিউলে প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করতে বলা হচ্ছে। আইএমএসের ইউজার ম্যানুয়াল ইএমআইএসের ওয়েবসাইটে (emis.gov.bd) আইএমএসের ইউজার ম্যানুয়াল রয়েছে। যা থেকে প্রতিষ্ঠান প্রধানরা তথ্য হালনাগাদ করার সহায়তা নিতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!