মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত সাত কলেজের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নিয়মিত, প্রাইভেট নিয়মিত ও ২০১৬-১৭, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনিয়মিত (যারা মাস্টার্স প্রথম পর্ব ২০১৭ এবং ২০১৮ সনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি) এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৯ সনের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফরমপূরণ আগামী ২৫ জানুয়ারি (বুধবার) শুরু হবে।
.png)
পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলি
নিয়মিত, প্রাইভেট নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন শিক্ষার্থীর ক্ষেত্রে
(১) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত নিয়মিত, প্রাইভেট নিয়মিত শিক্ষার্থীরা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
(২) ২০১৬-১৭, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী মাস্টার্স ১ম পর্ব ২০১৭ এবং ২০১৮ সনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা উক্ত পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
(৩) ২০১৬-১৭, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীদের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষায় অনুপস্থিত/অকৃতকার্য রয়েছে তারা উক্ত পরীক্ষায় অনুপস্থিত/অকৃতকার্য পত্র বা পত্রসমূহে মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
ইনকোর্স ও টার্ম পেপার পরীক্ষার প্রয়োজনীয় শর্তাবলি
২০১৯ সনের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার পরীক্ষার্থীদের পূরণকৃত ফরম কলেজ কর্তৃক ভেরিফাই করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনের বিপরীতে ইনকোর্স পরীক্ষার প্রাপ্ত নম্বর এন্ট্রি করতে হবে। ইনকোর্স পরীক্ষার নম্বরপত্রের এককপি নম্বরপত্র সংশ্লিষ্ট শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট, দুইকপি নম্বরপত্র সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সভাপতির নিকট এবং এককপি ইনকোর্স পরীক্ষার খাতাসহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের অফিসে সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত (প্রয়োজন সাপেক্ষে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে পাঠাতে হবে।
অনলাইনে আবেদন ফরমপূরণ (শিক্ষার্থীদের জন্য)
(১) আবেদনকারীকে ওয়েবসাইটে (http://dua7c.com/) লিংক এ গিয়ে রেজিস্ট্রেশন নম্বর মাস্টার্স প্রথম পর্বের শিক্ষাবর্ষ দিয়ে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী নিজের ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রির প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষার্থী একটি প্রিভিউ দেখতে পাবে। পূরণকৃত ডাটা সঠিক থাকলে অনলাইন থেকে একটি পূরণকৃত আবেদন ফরম প্রিন্ট করে নিতে পারবে। পূরণকৃত ফরমে পরীক্ষার্থীর বিষয় কোড ও পরীক্ষার বিষয়সহ পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য উল্লেখ থাকবে।
(২) শিক্ষার্থীদের প্রিন্টকৃত ফরমে কলেজ অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষর করার পর ফটোকপি করে এক কপি শিক্ষার্থী সংরক্ষণ করবে। পাশাপাশি আরেক কপি শিক্ষার্থী স্বাক্ষর করে কলেজ কর্তৃক নির্ধারিত ডেস্কে/ সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
(৩) যদি বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাবর্ষের কোন পরীক্ষার্থীর ডাটা (অনলাইনে ফরম পূরণের জন্য) সরবরাহ করা না হয়ে থাকে তবে সেক্ষেত্রে পরীক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ২ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের ৩২২ নং কক্ষে আবেদনের মাধ্যমে জানাতে পারবে।
পরীক্ষার্থীদের জন্য করণীয়
পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করে নির্ধারিত ফি সহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দিবে। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী ফরমে সঠিক আছে কি না তা দেখে নিশ্চিত হয়ে স্বাক্ষর করতে হবে। বিষয় কোড ভুল এন্ট্রির জন্য বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না। আবেদন ফরমে কোন প্রকার ভুল হলে বিশেষ করে কোড সিলেক্ট করতে ভুল হলে তা পুনরায় বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রেক্ষিতে সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে আবেদন ফরম পূরণ করলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
স্ব স্ব কলেজের জন্য করণীয়
যেসব পরীক্ষার্থী ২০১৯ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে পরীক্ষার্থীদের তালিকায় নাম নেই এমন কোন শিক্ষার্থী থাকলে এবং তালিকায় তার ডাটা না পাওয়া যায় সে ক্ষেত্রে তার রেজাল্ট ও রেজিস্ট্রেশনের মেয়াদ যাচাইপূর্বক নির্ভুলভাবে নির্দিষ্ট এক্সেল ফরমেটে (ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত) পরীক্ষার্থীদের ডাটা ২ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে। এছাড়াও অনলাইনে আবেদন ফরমপূরণকৃত পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিবরণীতে সংশ্লিষ্ট পরীক্ষার্থী, বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষরের পর মূল কপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত তারিখে জমা দিবে এবং এক কপি কলেজ সংরক্ষণ করবে উল্লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়া পর্যন্ত।
প্রসঙ্গত, স্নাতকোত্তর প্রথম পর্বের পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।