[ শিক্ষা ]
সিন্ডিকেট থেকে পদত্যাগ করলেন অধ্যাপক মহিবুল
অধ্যাপক ড. মহিবুল আজীজ। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেট থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মহিবুল আজীজ।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি অধ্যাপক ড. মহিবুল আজীজ নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত কারণে আমি চবির সিন্ডিকেট থেকে পদত্যাগ করেছি। দুপুর ১২টার পর রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।
তিনি আরও বলেন, আমি সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছিলাম ২০১৫ সালে। মেয়াদ ছিল ২০১৭ সাল পর্যন্ত। কিন্তু এখন ২০২৩ সাল চলে এসেছে। দীর্ঘদিন সিন্ডিকেট নির্বাচন না হওয়াতে আমরাই এতদিন ছিলাম। আমার মেয়াদ শেষ হওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে। তাই আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি।
অধ্যাপক ড. মহিবুল আজীজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!