[ শিক্ষা ]
রাবির মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হোসাইন নিপু
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসাইন নিপু। পদাধিকারবলে বলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বিভাগের সভাপতি অধ্যাপক ফরিদুল ইসলাম।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) দ্বিতীয় বার্ষিক সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান এই আংশিক কমিটির নাম ঘোষণা করেন। এর আগে গত ১৭ ও ১৮ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, কাজী মোহাম্মাদ হোসাইন নিপু বার্জার বেকার বাংলাদেশ লিমিটেড- এর চিফ অপারেটিং অফিসার। তিনি ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং ১৯৮৮ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!