রং ছড়াচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, একই ফ্রেমে জমেছে সহমর্মিতা
বিশ্বকাপ ফুটলের ২২তম আসর শুরু হচ্ছে ২০ নভেম্বর৷ এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মরুর দেশ কাতারে৷ জমকালো এই আসরকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় কাটছে ফুটবল ভক্তদের। সারাবিশ্বের মতো বাংলাদেশেও এখন চলছে বিশ্বকাপের উন্মাদনা। ব্যতিক্রম নয় দক্ষিণ বঙ্গের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসও।

বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একদল ভক্ত সমার্থক আসন্ন বিশ্বকাপ উপলক্ষে গ্রাফিতি অঙ্কন করেছেন৷ গ্রাফিতিতে উঠে এসেছে বিশ্বের পাঁচ দেশের খ্যাতনামা পাঁচ তারকার ছবি৷ এর মধ্যে সবার মধ্যে রয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, পর্যায়ক্রেমে ডান পাশে অবস্থান পর্তুগাল তারকা খেলোয়াড় রোনালদো, ফ্রান্সের করিম বেনজামা৷ বামপাশে অবস্থান করছে ব্রাজিলিয়ান তারকা নেইমার ও তারপাশে অবস্থান করছে জার্মানির সেরা খেলোয়াড় থমাস মুলার৷

এছাড়াও ক্যাম্পাস জুড়েই বিরাজ করছে অন্যরকম এক উন্মাদনা। কেউবা ব্রাজিল সমর্থক আবার কেউবা আর্জেন্টিনার সমর্থক। এরইমধ্যে উভয় দলের সমর্থকরা ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে ব্রাজিল-আর্জেন্টিনার নতুন কমিটি গঠন করেছেন। বিশ্বকাপকে ঘিরে পছন্দের দলের জার্সি পরে ক্যাম্পাসে শোডাউনও করছেন কেউ কেউ। আবার কেউবা ফটোশেসনে যুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জানান দিচ্ছেন বিশ্বকাপের আমেজ৷

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও আর্জেন্টিনার সমর্থক অন্তর কুণ্ডু বলেন, আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার৷ দলটা প্রায় ৩৬টি ম্যাচ অপরাজিত। দলের সবাই জানে কিভাবে জিততে হয়, জিতার অভ্যাস তৈরি হয়ে গেছে। সিনিয়র-জুনিয়র মিলে ভালো একটা দল তৈরি করছে আর্জেন্টিনার কোচ স্কোলানি। আর আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে আছে। যদি কোনো অঘটন নাহ ঘটে তাহলে আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ ২০২২ শিরোপা উঠবে৷

বিশ্বকাপ নিয়ে কথা হয় বিশ্ববিদ্যালয়টির আরেক শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক রাজু মোল্লার সঙ্গে। তিনি বলেন, ব্রাজিলের জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী আমরা। সব ব্রাজিলিয়ানদের নিয়ে শীঘ্রই আমারা এই মিছিল করব। ব্রাজিল-আর্জেন্টিনা ভাই ভাই৷ আশা করি সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা সম্পূর্ণ বিশ্বকাপের খেলাগুলো দেখতে পারব৷