ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৮, ২ অক্টোবর ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ১৯ শতাংশ। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলেন ২ লাখ ১৫ হাজার ৯০৯ জন।

১১৭টি কেন্দ্রে ১৭৫টি কলেজে ৩০টি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!