ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

চবিতে ভর্তিচ্ছুদের জন্য শাটলের নতুন শিডিউল

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ১৩ আগস্ট ২০২২
চবিতে ভর্তিচ্ছুদের জন্য শাটলের নতুন শিডিউল
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের নতুন শিডিউল ঘোষণা করা হয়েছে। ১১ জোড়া শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে। এছাড়া ভর্তি পরীক্ষা উপলক্ষে আটদিন বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে পরিচালনার সুবিধার্থে- বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা কার্যক্রম আগামী ১৪ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে। ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভাগ/ইনস্টিটিউটে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ চলবে।

শাটল ট্রেনের নতুন শিডিউল:

বটতলী স্টেশন থেকে ক্যাম্পাস:
সকাল ৬টা, সাড়ে ৬টা, সাড়ে ৭টা, ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, ১১টা ৪০ মিনিট, ১২টা, দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা, ৪টা এবং সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসে যাবে।

ক্যাম্পাস থেকে বটতলী স্টেশন:
সকাল ৭টা ৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, ৮টা ৪০ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা, দুপুর ১টা, দেড়টা, বিকেল ৩টা, ৫টা, সাড়ে ৫টা এবং রাত ৯টা ১০ মিনিটে সর্বশেষ ট্রেন শহরের উদ্দেশে ছেড়ে যাবে।

যেসব স্টেশনে ট্রেন থামবে:
ঝাউতলা স্টেশন, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট এবং ফতেয়াবাদ স্টেশনে ট্রেন কিছুক্ষণের জন্য থামবে।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!