ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাদরাসার জন্য ৮ নির্দেশনা

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮, ৩ আগস্ট ২০২২
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাদরাসার জন্য ৮ নির্দেশনা
ফাইল ফটো

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নিজেদের আওতাধীন সব স্তরের মাদরাসার জন্য আটটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত ঐ নির্দেশনাগুলো হলো-

১. শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখা।

২. স্ব-শরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা/অনুষ্ঠান অনলাইনে/ভার্চুয়ালি করা।

৩. গাড়ির জ্বালানিসংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০ শতাংশ হ্রাস করা।

৪. এ (কারিগরি ও মাদরাসা শিক্ষা) বিভাগ এবং অধীনস্থ অধিদফতর/দফতর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানো।

৫. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জামাদি ব্যবহার করা।

৬. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
৭. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীন সব দফতর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখা।

৮. জ্বালানি সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহে এ বিভাগে প্রেরণ করা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!