ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল হত্যার ঘটনায় গ্রেফতার ৩

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ২৭ জুলাই ২০২২
শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল হত্যার ঘটনায় গ্রেফতার ৩
গ্রেফতারকৃত তিনজন। ছবি: ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) দুপুর ১২ টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত তিন জন হলেন- কামরুল আহমদ (২২), আবুল হোসেন (১৮) ও মোহাম্মদ হাসান (১৮)। তাদের সবার বাড়ি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকা টিলারগাওয়ে।

আজবাহার আলী শেখ বলেন, বুলবুল হত্যায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। প্রথমে কামরুল আহমদকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাকি দুইজনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা থানায় পুলিশের হেফাজতে আছে। তাদের নিকট থেকে বুলবুল হত্যায় ব্যবহৃত ছুরি ও বুলবুলে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!