ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে প্রথম মেধাতালিকায় ভর্তি হয়েছে ১৯৮ জন

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৮, ২ ফেব্রুয়ারি ২০২২
মাভাবিপ্রবিতে প্রথম মেধাতালিকায় ভর্তি হয়েছে ১৯৮ জন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে ১৬ বিভাগের ৮১০ আসনের বিপরীতে ভর্তি হয়েছে মাত্র ১৯৮ জন শিক্ষার্থী। খালি রয়েছে ৬১২ টি আসন।

হিসেব বলছে মোট আসনের বিপরিতে ২৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) ১৯৮ জন শিক্ষার্থী ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহবুবুল হক। ভর্তি কার্যক্রম অনলাইনে হওয়ায় অনুষদ ও বিভাগের আসন সংখ্যা কতো পূরণ বা খালি আছে তা নিশ্চিত হওয়ার জন্য আরো সময় লাগবে বলে জানান তিনি। তবে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ৬১২ আসনের বিপরীতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হতে পারে বলেও জানান তিনি।

আরো পড়ুন : রাবির নতুন প্রক্টর হলেন অধ্যাপক আসাবুল হক

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ২২ জানুয়ারি সশরীরে ক্লাস পরীক্ষাসহ ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ২৩ ও ২৪ জানুয়ারি শুরু হতে যাওয়া সশরীরে ভর্তি কার্যক্রমও বন্ধের সিদ্ধান্ত নেয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর ১৯ জানুয়ারি প্রকাশিত প্রথম মেধাতালিকা অনুযায়ী ৩০ জানুয়ারি ২০২২ সকাল ১১টা থেকে ১ ফেব্রুয়ারি ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!