ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

কেন্দ্রীয় ছাত্রলীগে পদ পেলেন জবির ১১ জন

জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৭:১০, ৩ জানুয়ারি ২০২২
কেন্দ্রীয় ছাত্রলীগে পদ পেলেন জবির ১১ জন
ফাইল ছবি

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদে পদ পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের ১১ নেতা।

গত শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে তাদের সংযুক্ত করা হয়।

কমিটিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি পদে আশরাফুল ইসলাম টিটন, সহ-সম্পাদক পদে জামাল উদ্দিন, শান্ত নাজমুল বাবু, সৈয়দ শাকিল, আব্দুল্লাহ শাহীন, হোসনে মোবারক রিসাত, তারেক আজিজ, নাহিদ পারভেজ, অমিত কুমার দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য পদে আল আমিন শেখের নাম ঘোষণা করা হয়। তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী নেতা ছিলেন।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি ইব্রাহিম ফরাজীকে সভাপতি ও আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!