[ শিক্ষা ]
জবি শিক্ষার্থীরা পাচ্ছেন প্রাতিষ্ঠানিক ই-মেইল
জবি শিক্ষার্থীরা পাচ্ছে প্রাতিষ্ঠানিক ই-মেইল। ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সাংবাদিকদের এ নিশ্চিত করেছেন।
রোববার সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে শিক্ষার্থীদের ই-মেইল দেয়ার ব্যাপারে জানান তিনি। উপাচার্য মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সকল শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেয়া হবে। এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেয়ার ঘোষণার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের জন্য এমন ঘোষণা এলো।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!