বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে টিসিবি এই তেল কিনবে। প্রতি লিটার তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭১.৯৫ টাকা। মোট ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে, যার মোট খরচ ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।
.png)
ক্রয়কৃত তেল পরবর্তীতে টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।
এছাড়া বৈঠকে সার ও মসুর ডাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।