রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬১ কোটি ৩১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৭ কোটি ৭৩ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩১ কোটি ১৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ লাখ ৬০ হাজার ডলার এসেছে।
এর ফলে গড়ে প্রতিদিন ৯ কোটি ৫৫ লাখ ডলার বা এক হাজার ১৪৫ কোটি টাকার রেমিট্যান্স এসেছে।
.png)
ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, যদি এই ধারা অব্যাহত থাকে তবে ডিসেম্বরে দেশের প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার (৩০০ কোটি ডলার) রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় ছিল ১৯১ কোটি ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
আগস্টে রেমিট্যান্স আসে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবর ও নভেম্বরেও যথাক্রমে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার ও ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।