ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
আগামী বাজেট

করের চাপ থেকে সুরক্ষা পাবে গরিব মানুষ: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৪, ১৯ ডিসেম্বর ২০২৪
করের চাপ থেকে সুরক্ষা পাবে গরিব মানুষ: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ- ফাইল ফটো

আগামী অর্থবছরের বাজেটে গরিব মানুষকে করের চাপ থেকে সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা এ কথা জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গরিব মানুষকে করের চাপ থেকে সুরক্ষা দেওয়া হবে। 

Advertisement

তিনি বলেন, ব্যবসায়ীরা শুধু ফাঁকফোকর খোঁজে। ঠিকমতো কর দেয় না। ৫০ কোটি টাকা ব্যবসা করে ৪ কোটি টাকা ট্যাক্স দিতে চায় না।

অর্থ উপদেষ্টা বলেন, বেক্সিমকো গ্রুপকে টাকা দেওয়া হয়েছে মানবিক কারণে। না হলে শ্রমিকদের বেতন দিতে পারত না। যে চুরি করেছে তাকে শাস্তি দিতে হবে। শ্রমিকদের কষ্ট দেওয়া যাবে না।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!