ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

শুরু হচ্ছে বাজুস ফেয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৭, ১৭ ডিসেম্বর ২০২৪
শুরু হচ্ছে বাজুস ফেয়ার
বাজুসের লোগো

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চতুর্থবারের মতো এ মেলা আয়োজন করতে যাচ্ছে। 

রাজধানীর ৩০০ ফিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ৩ দিনের এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার-২০২৫।

এবারের বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বাজুস ফেয়ার-২০২৫ এ প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশে কোন টিকেট লাগবে না।

Advertisement

বাজুসের আশা, বাজুস ফেয়ারের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষ জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি দেশের স্বর্ণ শিল্পীদের তৈরি আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি আন্তর্জাতিক বাজারে আরো প্রসার লাভ করবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: বাজুস
লিংক সফলভাবে কপি হয়েছে!