ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, এক ভরি যত টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ১১ ডিসেম্বর ২০২৪
দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, এক ভরি যত টাকা
ফাইল ফটো

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আরেক দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি ১ হাজার ৮৭৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা। 

বুধবার সন্ধ্যায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

এর আগে গত সোমবার (৯ ডিসেম্বর) ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরদিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হয়। 

Advertisement

তবে নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা। 

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!