ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিএসইতে সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫১, ১০ নভেম্বর ২০২৪
ডিএসইতে সূচকের উত্থানে চলছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ এর লোগো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন শুরু হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯.২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩.৭৫ পয়েন্ট বেড়ে ১,১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে, আর ‘ডিএস-৩০’ সূচক ২.৭৯ পয়েন্ট বেড়ে ১,৯৬৮ পয়েন্টে রয়েছে।

Advertisement

এ সময়ের মধ্যে ডিএসইতে মোট ১৮০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৬টির শেয়ারদর বেড়েছে, ১২১টির কমেছে এবং ৭৫টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!