ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোনার দাম কমলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২০, ৭ নভেম্বর ২০২৪
সোনার দাম কমলো
সোনার অলংকার- ফাইল ফটো

দেশের বাজারে সোনার দাম আবারো কমানো হয়েছে। ২২ ক্যারেট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম এখন ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, যা আগের দাম ছিল ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি

বাজুস জানিয়েছে, সার্বিক বাজার পরিস্থিতি এবং তেজাবী সোনার মূল্য পর্যালোচনার পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

Advertisement

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা হবে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৯৩ হাজার ১৬০৫ টাকায়।

গত ৪ নভেম্বর সোনার দাম কমানোর পর ৫ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হয় এবং ৭ নভেম্বরের পরিবর্তনের পর ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ছিল ৯৫ হাজার ৫৭৫ টাকায়।

 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!