বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে। সংগঠনটির সদস্যরা জানিয়েছেন, বিশ্ববাজারে দাম কমার ফলে বাংলাদেশের বাজারেও দাম সমন্বয়ের সম্ভাবনা রয়েছে।
গত ৩০ অক্টোবরের বাজুসের ঘোষিত দামে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ছিল ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য ৯৬ হাজার ৫২০ টাকা নির্ধারিত হয়েছে।
.png)