ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে অর্থ পাঠানো যাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ১৭ অক্টোবর ২০২৪
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে অর্থ  পাঠানো যাবে
ফাইল ফটো

এয়ারলাইন্স ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের জন্য বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশীয় এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিভিন্ন দেশ থেকে আনা উড়োজাহাজের ভাড়া বা লিজের অর্থ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ তিনটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, স্থানীয় এয়ারলাইন্স এবং আইটি প্রতিষ্ঠানগুলো ক্লাউড সেবা, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও রক্ষণাবেক্ষণের জন্যও ব্যাংকের মাধ্যমে অর্থ বিদেশে পাঠাতে পারবে।

Advertisement

এছাড়া প্রবাসীরা বিদেশে ব্যাংক হিসাব খুলে সেই হিসাবে অর্থ জমা রাখতে পারবেন, যার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না।

নতুন নির্দেশনার মাধ্যমে বিদেশে অর্থ পাঠানো আরো সহজ হবে, যা উদ্যোক্তা ব্যবসায়ীদের উপকৃত করবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!