ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে এনবিআরের ভ্যাট ছাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ১৭ অক্টোবর ২০২৪
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে এনবিআরের ভ্যাট ছাড়
ফাইল ফটো

বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের ওপর আরোপিত ভ্যাটে ছাড় দিয়েছে।

বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান সই করা পৃথক আদেশে ভোজ্যতেলে ভ্যাট কমানো হয়েছে।

প্রথম আদেশে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে।

Advertisement

অপর আদেশে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন এবং পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!