ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]
দুর্গাপূজা

বৃহস্পতিবার বন্ধ থাকবে সব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৫, ৮ অক্টোবর ২০২৪
বৃহস্পতিবার বন্ধ থাকবে সব ব্যাংক
ফাইল ফটো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিন সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের নির্দেশনায় বলা হয়, বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে ঐদিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

নির্দেশনায় আরো বলা হয়, সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!