ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

শুল্ক গোয়েন্দায় বিশাল রদবদল

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫০, ২ অক্টোবর ২০২৪
শুল্ক গোয়েন্দায় বিশাল রদবদল
ফাইল ফটো

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমানকে নিয়োগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে শুল্ক গোয়েন্দার ৪ কমিশনার এবং ২৭ জন যুগ্ম কমিশনার পদে বিশাল রদবদল করা হয়েছে।

বুধবার কাস্টমস ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব আমীমুল ইহসান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। 

Advertisement

ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার আবুল বাশার মো. শফিকুরকে কাস্টমস অব কমিশনার (বন্ড) ঢাকা উত্তরের কমিশনারেটে বদলি করা হয়েছে।

ঢাকা-১ এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিনকে ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে ২৭ জন যুগ্ম কমিশনারকে কমিশনারেটে বদলি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!