ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ১ অক্টোবর ২০২৪
সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন
ফাইল ফটো

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৭১ ও ২০৫৯ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার।

Advertisement

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, এপেক্স ফুটওয়্যার, সোনালি আঁশ, লিন্ডে বিডি, এসআইবিএল, ব্র্যাক ব্যাংক, ইবনে সিনা, মালেক স্পিনিং ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ২০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দর।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!