ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

শেয়ার কারসাজিতে সাকিবসহ ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
শেয়ার কারসাজিতে সাকিবসহ ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজি সংক্রান্ত দায়ে ক্রিকেটার সাকিব আল হাসানসহ সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে সাকিব আল হাসানকে জরিমানা করা হয়েছে ৫০ লাখ টাকা।

মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২৩তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষে জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় মো. আবু খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ টাকা, মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা, আবুল কালাম মাতব্বেরকে ১০ লাখ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা এবং মো. জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!