রোববার সকাল ১০টায়, ঢাকা রিজেন্সি হোটেলের প্রাঙ্গণে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফ আই এইচ এবং ট্যাপট্যাপ সেন্ডের হেড অব গ্রোথ শাহ ইউসুফ এ সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সেকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ এফআইএইচ বলেন, এই চুক্তি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরো মজবুত করবে এবং তাদের ঢাকা রিজেন্সিতে বিশেষ সুবিধা গ্রহণের সুযোগ করে দেবে। আমরা ট্যাপট্যাপ সেন্ডের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত।
.png)
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ডিরেক্টর- সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদ হাসান এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা।