রোববার ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কাট্টলী টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৩৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
.png)
এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, রহিম টেক্সটাইল, সাইহাম কটন, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।