ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ভেঙে গেল আইএফআইসি ব্যাংকের পর্ষদ, নতুন দায়িত্বে যারা

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ৪ সেপ্টেম্বর ২০২৪
ভেঙে গেল আইএফআইসি ব্যাংকের পর্ষদ, নতুন দায়িত্বে যারা
ফাইল ফটো

আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে আইএফআইসি ব্যাংকের আগের পর্ষদ বাতিল করা হয়। একই সঙ্গে ব্যাংকটির ৫ জন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালক হয়েছেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম, চার্টার্ড অ্যাকাউন্ট কাজী মাহবুব কাশেম। আর ব্যাংকটিতে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি শেয়ার থাকায় সরকারের দুইজন প্রতিনিধিকে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা, যুগ্ম সচিব মুহাম্মাদ মনজুরুল হক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!