রোববার সোনার নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
.png)
এর আগে, ২৬ আগস্ট দেশে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে ওঠে সোনা।