ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

নজরুল হুদা রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৫:৫৪, ১৪ আগস্ট ২০২৪
নজরুল হুদা রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান
নজরুল হুদা। ছবি: সংগৃহীত

রূপালী ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তিন বছর মেয়াদে নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এ জন্য ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

নিয়ম অনুযায়ী, রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে নজরুল হুদার পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য প্রজ্ঞাপনে অনুরোধ করা হয়েছে। এর আগে রূপালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন কাজী ছানাউল হক।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!