ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি প্রকাশ: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১২, ১৩ আগস্ট ২০২৪
এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি প্রকাশ: অর্থ উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাড়িয়ে বা কমিয়ে নয় বরং এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং জিডিপির তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যেন আরো সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।

Advertisement

তিনি আরো বলেন, কয়েকদিনের স্থবিরতার কারণে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে, যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়ে। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরো কমে আসবে।

অর্থ উপদেষ্টা বলেন, শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের জোগান দেওয়া হবে যেন স্থবিরতা সৃষ্টি না হয়। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থছাড় করা হবে বেশি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!