মঙ্গলবার (৬ আগস্ট) বিকেএমইএ সদস্যদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলভ চৌধুরী।
ঐ বার্তায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা থাকায় বুধবার থেকে আপনার শিল্পপ্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করুন। উল্লেখ্য যে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনার শ্রমিকদের সঙ্গে নিয়ে কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করারও অনুরোধ জানাচ্ছি।
.png)
এর আগে, বিজিএমইএ পরিচালক আশিকুর রহমান তুহিন বলেন, পরিস্থিতি ভালো। মনে হচ্ছে কাল কারখানা খোলা যাবে। এমন চিন্তাভাবনা আমরাও করছি। সিনিয়র নেতাদের নিয়ে আজ আমরা বসবো। আমাদের অনেক ক্ষতি হয়েছে এ কয়েকদিনে। কিন্তু রফতানি তো বন্ধ রাখা যাবে না। তারপরও নিরাপত্তার স্বার্থে আজ খুলতে পারিনি। এটাও ক্ষতি।
তিনি আরো বলেন, অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে। দলীয় লোক নয়, কিছু সংখ্যক সন্ত্রাসী-টোকাই শ্রেণির লোকজন নানাভাবে এখন ঘোলা পানিতে সুযোগ নেয়ার চেষ্টা করছে। সে জায়গায় আমাদের উদ্বেগ। নিরাপত্তার এসব বিষয়ে প্রতিশ্রুতি পেলে কারখানা খুলতে চাই কাল।