মঙ্গলবার পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ বিজিএমইএর
অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২২:০০, ৫ আগস্ট ২০২৪
শেয়ার:
ফাইল ফটো
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব পোশাক শিল্প কারখানা মঙ্গলবার (৬ আগস্ট) বন্ধ রাখার জন্য কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন বিজিএমইএ।
সোমবার এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব পোশাক শিল্প কারখানা মঙ্গলবার বন্ধ রাখার জন্য মালিক-ভাইবোনদের অনুরোধ করা হলো। পরবর্তী সিদ্ধান্ত মঙ্গলবার জানানো হবে।