ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৯, ১ আগস্ট ২০২৪
জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার
ফাইল ফটো

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে সরকার। তবে চলতি আগস্ট মাসে বাড়ছে না ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলসহ অন্যান্য জ্বালানি তেলের দাম।

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ফলে এ মাসে দেশে তেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা ছিল। কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে এবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করা হয়নি।

Advertisement

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে যে মূল্য তাতে প্রতি লিটার অকটেন ও পেট্রলে গড়ে ২ টাকা থেকে আড়াই টাকার মতো তাদের মুনাফা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি ডিজেল বিক্রি করে লোকসান হচ্ছে প্রায় ৪ টাকা। এর ফলে এ মাসে বিপিসির প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার মতো লোকসান গুনতে হতে পারে।

প্রসঙ্গত, গত জুলাই মাসের জন্য প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনের দাম ১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১০৬ টাকা ৭৫ পয়সা। এছাড়া পেট্রলের মূল্য লিটারে ১২৭ টাকা এবং অকটেনে ১৩১ টাকা অপরিবর্তিত রাখে সরকার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!