ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন যে সময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৬, ২৭ জুলাই ২০২৪
রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন যে সময়
ফাইল ফটো

দেশের শেয়ারবাজারে রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। মূল লেনদেন হবে ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। পরের ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং।

শনিবার ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হয়েছে। রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ২টায়। ১টা ৫০ মিনিট থেকে ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

Advertisement

পোস্ট ক্লোজিং সেশনে বিনিয়োগকারীরা শেয়ারের নতুন দাম প্রস্তাব করতে পারবেন না। দিনের ক্লোজিং দামে পোস্ট ক্লোজিং সময়ে লেনদেন হবে। অর্থাৎ দুপুর ১টা ৫০ মিনিটে একটি প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের ক্লোজিং দাম যেটি নির্ধারণ হবে, সেই দামে পরবর্তী ১০ মিনিট লেনদেন হবে।

এদিকে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সরকারি নির্দেশনার আলোকে ব্যাংকের লেনদেন সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: শেয়ার পতন
লিংক সফলভাবে কপি হয়েছে!