ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্যাংক খোলা থাকবে সাড়ে ৫ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ২৭ জুলাই ২০২৪
ব্যাংক খোলা থাকবে সাড়ে ৫ ঘণ্টা
ফাইল ফটো

আগামী তিনদিন (২৮ থেকে ৩০ জুলাই) সাড়ে পাঁচ ঘণ্টা ব্যাংক খোলা থাকবে। এ তিনদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে তিনটা পর্যন্ত।

শনিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। এর আগে সরকারি-বেসরকারি অফিস সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানায় জনপ্রসাশন মন্ত্রণালয়।

এদিকে, কারফিউ শিথিলের সময়সীমায় গত বুধবার (২৪ জুলাই) ও বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা করে সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকে।

Advertisement

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন তাণ্ডব শুরু হলে সরকার ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা।

দেশে কারফিউ জারি হওয়ায় গত ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিলো সরকার। এর পরে কারফিউ শিথিল হওয়ার সময বাড়ানো হয়। পরে সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি। ২৪ ও ১৫ জুলাই সরকারি অফিস চলে বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!