সোমবার এক আদেশের মাধ্যমে পদোন্নতি পান মো. নাজিম উদ্দিন।
এর আগে, ২০০০ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন মো. নাজিম উদ্দিন। এরপর প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও গভর্নর সচিবালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
.png)
এছাড়া সৃজনশীল কাজের জন্য ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১৪’ এর স্বর্ণপদক পেয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মো. নাজিম উদ্দিন।
কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের আগে তিনি ১৯৯৮-২০০০ সময়ে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।