শনিবার বিকেলে রাজধানীর উত্তরার জমজম টাওয়ার, মাসকট প্লাজা, নর্থ টাওয়ার ও এবি সুপার মার্কেট ও বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ঘুরে এমন চিত্র দেখা যায়।
জমজম টাওয়ারের তৈরি পোশাক বিক্রেতা আমির হোসেন বলেন, রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বিক্রি সাধারণত কম হয়। এই ঈদে নতুন পোশাক কেনার পর কোরবানির ঈদে তেমন চাহিদা থাকে না। ফলে বিক্রিও কম। এরপরও ঈদের আগের তিনদিন কিছুটা ভালো বিক্রি হয়ে থাকে।
.png)

আমির কমপ্লেক্সে কেনাকাটা করতে এসেছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফ। তিনি বলেন, রোজার ঈদে সবার জন্য কিনেছি। এখন তো আবার সবার জন্য বাজেট করা যাবে না। সংসারের খরচ যেভাবে বেড়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম অবস্থা। ঈদে যে বোনাস পেয়েছি, তা কোরবানি দিতে আর বাড়িতে যাওয়া-আসায় শেষ হয়ে যাবে।
মাসকট প্লাজায় ইদ্রিস আহমেদ নামের এক কর্মচারী বলেন, এই মার্কেটে বেচা-বিক্রি তেমন নেই। একসময় খুব ভালো বিক্রি হলেও এখন তেমন একটা হয় না। তাছাড়া এমনিতেও কোরবানির ঈদে রোজার ঈদের মতো বিক্রি হয় না।