সব শ্রেণির ক্রেতাকে লক্ষ্য করে ডিসকাউন্ট ও ক্যাশব্যাকসহ বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো। দেওয়া হচ্ছে সহজ কিস্তির সুবিধাও। তবে দাম নিয়ে বরাবরের মতো অভিযোগ ক্রেতার।
তারা জানান, ব্যয়ের তুলনায় আয় বাড়ছে না। প্রতিটি ইলেকট্রনিকস পণ্যে গতবারের চেয়ে ২-৩ হাজার টাকা বেশি হাঁকা হচ্ছে।
.png)
বাস্তবতা স্বীকার করে ঈদকেন্দ্রিক বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। যদিও এলসি জটিলতায় চাহিদামতো পণ্য দিতে পারছেন না বলে জানান তারা। ব্যবসায়ীরা বলেন, ডলার সংকট ও এলসি জটিলতায় এবার ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য আনা সম্ভব হচ্ছে না। তাই দাম কিছুটা বেড়েছে।
ইলেকট্রনিক পণ্যের বাজারে এসি-ফ্যানের চাহিদাও বেড়েছে। ক্রেতা টানতে টিভি, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, রাইস কুকারের মতো পণ্যে নগদ ছাড়সহ বিভিন্ন অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো।