অন্যদিকে, ডলারের দাম ব্যাংকে ৭ টাকা বাড়লেও মানি এক্সচেঞ্জগুলোতে বেড়েছে ৯ টাকা পর্যন্ত। বর্তমানে মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা। ডলারের সঙ্গে অন্যান্য মুদ্রায়ও এর প্রভাব পড়েছে কার্ব মার্কেটে (খোলাবাজার)।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে এসব তথ্য জানা গেছে।
.png)
খোলাবাজারের পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দামও বেড়েছে। বুধবার যেসব ব্যাংক ১১৫ টাকায় এলসি খুলেছিল তারাও বৃহস্পতিবার ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা নিচ্ছে বলে জানা গেছে।
রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোতে বুধবার প্রতি ডলার কেনার রেট ছিল ১১৪ টাকা ৫০ পয়সা, বিক্রি হয়েছে ১১৬ টাকায়। বৃহস্পতিবার বিক্রি হচ্ছে ১২৫ টাকা। আর কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জ হাউজগুলো যে যার মতো করো দর ঠিক করে দিচ্ছে।
এদিকে ডলারের সঙ্গে অন্যান্য মুদ্রা বিনিময় দামও বেশি চাওয়া হচ্ছে। বেশিরভাগ মানি একচেঞ্জের কর্মকর্তারা বলছেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় অন্যান্য মুদ্রার দামও বেড়েছে।
বুধবার পর্যন্ত ভারতীয় মুদ্রার ১ টাকা ৪০ পয়সা ছিল, বৃহস্পতিবার তা ১ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছেন বিক্রেতারা। অন্যান্য দেশের মুদ্রার দামও বাড়িয়েছেন তারা।